হাইপারসেক্সুয়ালিটি: যখন যৌন চাহিদা হয়ে ওঠে মানসিক ব্যাধি
**একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দৃষ্টিভঙ্গি থেকে
**
সাধারণ যৌন আকাঙ্ক্ষা জীবনের স্বাভাবিক ও প্রাকৃতিক একটি অংশ। তবে যখন এই চাহিদা মাত্রাছাড়া হয়ে যায় এবং দৈনন্দিন জীবন, সম্পর্ক, কাজ এমনকি মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, তখন তা হাইপারসেক্সুয়ালিটি নামে পরিচিত। এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হতে পারে।
হাইপারসেক্সুয়ালিটি কী?
হাইপারসেক্সুয়ালিটি হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি বারবার, অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীন যৌন চিন্তা, আকাঙ্ক্ষা বা আচরণে জড়িয়ে পড়েন। এটি অনেকটা নেশাসদৃশ আচরণের মতো, যা ব্যক্তি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন না, যদিও এর কারণে ভোগান্তি, অপরাধবোধ বা লজ্জা অনুভব করেন।
হাইপারসেক্সুয়ালিটির বিভিন্ন ধরন রয়েছে, যেমন:
- যৌন আচরণভিত্তিক হাইপারসেক্সুয়ালিটি (Behavioral Type)
- কল্পনাভিত্তিক হাইপারসেক্সুয়ালিটি (Fantasy-Based Type)
- পর্নোগ্রাফি আসক্তি (Pornography Addiction Type)
- আবেগনিয়ন্ত্রিত হাইপারসেক্সুয়ালিটি (Affect Regulation Type)
- যৌন ঝুঁকি গ্রহণমূলক হাইপারসেক্সুয়ালিটি (Risk-Taking Type)
লক্ষণগুলো কী?
বারবার পর্নোগ্রাফি দেখা বা মাস্টারবেশন করা
একাধিক যৌন সঙ্গী খোঁজা বা ঝুঁকিপূর্ণ যৌন আচরণে জড়িয়ে পড়া
যৌন আচরণ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হওয়া
অনিয়ন্ত্রিত যৌন চিন্তা বা কল্পনায় ডুবে থাকা
এই অভ্যাসের কারণে সম্পর্ক, চাকরি বা শিক্ষাজীবনে সমস্যা হওয়া
কেন হয়?
হাইপারসেক্সুয়ালিটির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন:
শিশুকালে যৌন নির্যাতনের ইতিহাস
আত্মমূল্যায়নের ঘাটতি বা মানসিক অবসাদ
একাকিত্ব বা বোরডম কাটানোর চেষ্টা
নিউরো-কেমিক্যাল ডিসব্যালেন্স (যেমন: ডোপামিন ডিসরেগুলেশন)
বাইপোলার ডিসঅর্ডার বা অন্যান্য মানসিক ব্যাধি
এটি কি শুধুই একটি অভ্যাস?
না। এটি অনেক সময় ডিপ্রেশন, অ্যানজাইটি বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো গভীর মানসিক সমস্যার উপসর্গ হতে পারে। তাই এটি শুধুমাত্র 'লজ্জার' বিষয় নয়; এটি চিকিৎসাযোগ্য একটি মানসিক স্বাস্থ্য সমস্যা।
করণীয় কী?
সাইকোথেরাপি (বিশেষ করে CBT): চিন্তা ও আচরণের প্যাটার্ন পরিবর্তন করতে সাহায্য করে।
Mindfulness ও রিল্যাক্সেশন ট্রেনিং: যৌন উত্তেজনা চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করতে শেখায়।
গ্রুপ থেরাপি: সমমনা ব্যক্তিদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে।
ওষুধ (প্রয়োজনে): বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী SSRI শ্রেণির কিছু ওষুধ ব্যবহার করা হতে পারে।
কিছু আত্ম-সহায়তা কৌশল
পর্নোগ্রাফি বা ট্রিগারিং কনটেন্ট থেকে দূরে থাকা
নিয়মিত দৈনন্দিন রুটিন অনুসরণ করা
একাকিত্ব কমিয়ে ইতিবাচক সামাজিক সম্পর্কে যুক্ত হওয়া
নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করা



